শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

রী তা রা য়

  • একটু ভালোবাসা
  • ২০২৪-০৭-২৭ ২১:০২:৫৪

তোমার মনের গহীনে-
পঙ্কিলতার অন্ধ গহ্বরে 
যেখানে ছলনা,শঠতা ও চাতুরতায় ঠাসা!
অমানবিকতা ও অশুচিতা যেখানে - 
বেঁধেছে স্থায়ী ঠিকানা!
যেখানে কোনদিন  পৌঁছেনি সূর্যালোক
যেখানে  শুধুই  নিকষ  অন্ধকার!
সেই অন্ধকারের হুদিস যা কেউ পায়নি কখনো।

সেদিন সেখানে দেখি, একটু লাল আভা!
একটু রাঙা আলোর  ঝলকানি -
একটু বিদ্যুতের ঝলক!

তাইতো যেদিন তোমার পাড়ার দামাল ছেলেটা
করলো স্পট ডেথ।

আর যেদিন সুনিতা -
পৈশাচিক অত্যাচারের কাছে হার মেনে
নিয়েছিলো চির বিদায়।
আমি দেখেছিলাম 
হ্যা, আমি দেখেছিলাম,
তোমার চোখের কাজল ও থেবড়ে গিয়েছিলো।
শুষ্ক ঠোঁটের হাসির আড়ালে লুকিয়েছিলে-
অন্তরের ভয়, শঙ্কা ও বিষন্নতাকে।
ঘুমের মাঝে থেকে থেকে  উঠেছিলে কেঁপে।
না নেইতো আর সেই রঢ়তা,নিষ্ঠুরতা, হীনতা
আর কখনো শুনিনাতো সেই বাজখাঁই গলা।

তবে কি আজও আমি - 
তোমার থেকে-
একটু বিশ্বাস, আস্থা ও
ভরসা পেতে পারি? 
তোমার মনের প্রকোষ্ঠে কি
আজও আছে মানবতা? 
আমি  কি আজও পেতে পারি একটু ভালোবাসা!!


এ জাতীয় আরো খবর