তোমার মনের গহীনে-
পঙ্কিলতার অন্ধ গহ্বরে
যেখানে ছলনা,শঠতা ও চাতুরতায় ঠাসা!
অমানবিকতা ও অশুচিতা যেখানে -
বেঁধেছে স্থায়ী ঠিকানা!
যেখানে কোনদিন পৌঁছেনি সূর্যালোক
যেখানে শুধুই নিকষ অন্ধকার!
সেই অন্ধকারের হুদিস যা কেউ পায়নি কখনো।
সেদিন সেখানে দেখি, একটু লাল আভা!
একটু রাঙা আলোর ঝলকানি -
একটু বিদ্যুতের ঝলক!
তাইতো যেদিন তোমার পাড়ার দামাল ছেলেটা
করলো স্পট ডেথ।
আর যেদিন সুনিতা -
পৈশাচিক অত্যাচারের কাছে হার মেনে
নিয়েছিলো চির বিদায়।
আমি দেখেছিলাম
হ্যা, আমি দেখেছিলাম,
তোমার চোখের কাজল ও থেবড়ে গিয়েছিলো।
শুষ্ক ঠোঁটের হাসির আড়ালে লুকিয়েছিলে-
অন্তরের ভয়, শঙ্কা ও বিষন্নতাকে।
ঘুমের মাঝে থেকে থেকে উঠেছিলে কেঁপে।
না নেইতো আর সেই রঢ়তা,নিষ্ঠুরতা, হীনতা
আর কখনো শুনিনাতো সেই বাজখাঁই গলা।
তবে কি আজও আমি -
তোমার থেকে-
একটু বিশ্বাস, আস্থা ও
ভরসা পেতে পারি?
তোমার মনের প্রকোষ্ঠে কি
আজও আছে মানবতা?
আমি কি আজও পেতে পারি একটু ভালোবাসা!!