মঙ্গলবার, মে ২৬, ২০২৬

দেশজুড়ে জারি হল কার্ফু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৭-২০ ০১:৪৯:৩৪

শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে দেশে কার্ফু জারি করা হয়েছে,রাস্তায় নেমেছে সেনা বাহিনী। রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানিয়েছেন, । পাশাপাশি তিনি জানিয়েছেন, দেশ জুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এপি-কে তিনি বলেন, “স্থানীয় প্রশাসনকে সাহায্যের পাশাপাশি শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনা নামানো হয়েছে।” শেখ হাসিনার সরকারের প্রেস সচিব নাইমুল ইসলাম খান সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, “সরকার কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেনা মোতায়েন করা হচ্ছে।”
এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছে।সরকার আলোচনায় বসার প্রস্তাব দিলেও তা খারিজ করে দিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদেরই এক জন সরওয়ার তুষার এএফপিকে বলেন, “আমরা আন্দোলন চালিয়ে যাব। শেখ হাসিনার পদত্যাগ চাই।”

 


এ জাতীয় আরো খবর