মঙ্গলবার, মে ২৬, ২০২৬

কোটা সংস্কার আন্দোলনঃ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৭-১৭ ১৯:১৪:২৬

বুধবার ( ১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
প্রধানমন্ত্রী বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক।
তিনি আরও বলেন, একটি আন্দোলন ঘিরে অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট, তা আমার চেয়ে আর কেউ বেশি জানে না।

তিনি বিচার বিভাগের প্রতি আস্থা রাখতে এবং রায়ের জন্য ধৈর্য ধারণের আহবান জানান। 

 


এ জাতীয় আরো খবর