শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

পা র মি তা চ্যা টা র্জী

  • ফিরে দেখা
  • ২০২৪-০৭-১৭ ১৪:৩৬:০৩

অনেক দিন পর তোমার সাথে দেখা। ভাবিনি এমন ভীড়ে  কোনদিন দেখা হবে।কিন্তু দেখা হয়ে গেল। কোন ভুলে যাওয়া অতীতটা সামনে এসে দাঁড়াল।
মনে আছে কি তোমার? শেষবার তোমার সাথে দেখা হয়েছিল এক তুমুল বৃষ্টির দিনে। চারিদিকে জল জমে গেছে আমি কলেজ থেকে ফিরছিলাম ব্যগ ছাতা নিয়ে এক হাটু জল ভেঙে, তুমি দাঁড়িয়েছিলে তোমার বারন্দায়, বিপর্যস্ত আমায় দেখে তুমি নেমে এলে, ছাতা ধরে বাড়ী  পৌছে দিয়ে এলে।সেদিনের   সুন্দর স্মৃতিটাকে জোর করে মুছে ফেলতে হল। পারিনি  বাবার শাষন আর মায়ের কান্নাকে অগ্রাহ্য করতে। তুমি আমায় ভুল বুঝলে জানি কিন্তু একটা মেয়ের অসহায় কান্নাটা লুকিয়েই থাকল।
আজ এতোদিন পর তোমায় দেখে খুব ইচ্ছে করছিল তোমার কাছে ছুটে যেতে, তোমার চোখে  এখনো অভিমানী ভাষা,  বহু কষ্টে বললে  ভাল আছ তো?
আমার ইচ্ছে করছিল তোমায় বলি সেদিন সবার ইচ্চের দাম দিতে গিয়ে আমি যে নিজেকে মেরে ফেলেছি গো, তুমি বুঝবেনা আমায়। 
না এখন আর তা বলে লাভ নেই। আমাদের পথটা আলাদা হয়েই থাকুক। 
তাই মুখ নামিয়ে কোনরকমে বললাম
হ্যা, ভালোইতো আছি।
তুমি?
আমার কথা জেনে কি করবে?  
তোমরা খুব স্বার্থপর জান, 
তাইনাকি?  তা কি রকম স্বার্থপর শুনি?  
শুধু নিজের অভিমানকেই বড় করে দেখলে?  একবারও ভাবলেনা মেয়েরা কত অসহায়, বাবার নির্দয় শাসন, মায়ের অসহয়তা সব কিছুকে অগ্রাহ্য করে বেরিয়ে আসা কত কঠিন, তাও চেষ্টা করেছিলাম, বাবা বেল্ট নিয়ে তেড়ে এসেছিলেন, আর আমি কি করতাম বল? 
রঞ্জন বলল, না অঙ্কনা এরকম পরিস্থিতি হয়ে থাকলে সত্যি তোমার কিছু করার ছিলনা, আর একটু সময় পেলে হয়ত আমার জীবনে আমি তোমাকেই পেতাম, তোমার বিয়ের ঠিক চারদিন আগেই আমার জয়েনিং লেটার এল, ফরেন ব্যঙ্কের অফিসার পোস্টে, এখন আমি সেই ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার, এখন মনে হয় তোমার বাবার সামনে গিয়ে নিজের পরিচয় দিয়ে
বলি কি লাভ হযেছিল আপনার সেদিন দুটো মনের ভালবাসাকে মেরে ফেলে?  আজকে আমার পজিশন টা দেখুন?  
আজ আর কোন লাভ নেই, মরে গেছে সেই দুটো মন, আজ তারা আলাদা ভাবে সংসারী, জানিনা কে সুখী আর কে সুখী নয়?
আমার মনেও রঞ্জন অনেক ফাঁক আছে, আমার গান ছেড়ে দিতে হয়েছে আমার স্বামী পছন্দ করেন না বলে,  আরও পড়তে চেয়েছিলাম তাও বারণ, শুধু ওর কথা মতন তালেতাল দিয়ে চলতে হবে, মাঝেমধ্যে জিজ্ঞেস করে যেমন আজও করেছে, কিসের এত দুঃখ আমার সোনা গয়না, বড় গাড়ী বাড়ী সবই তো দিয়েছি আর কি চাই?
কোনদিন কোন উত্তর দিইনি, আজ শুধু বললাম, তুমি আমায় অনেক দিয়েছ দিতে পারোনি মাথার ওপরের খোলা আকাশটা, অনেক কিছু দেওয়ার সাথে কেড়ে নিয়েছ আমার আকাশ চাওয়া স্বাধীনতা, 
কি বলল,
বলতে গিয়ে হেসে ফেলল অঙ্কনা,  গজগজ করে বলতে বলতে চলে গেল মাথাটাই গেছে দেখছি কি যে সব আজে বাজে বকে, 
ওর সাথে আজ অনেকদিন পরে রঞ্জনও হেসে ফেলল, 
অঙ্কনা জিজ্ঞেস করল তোমার বউ কি করে?  
আমার বউ, খুব ভাল করে সাজিয়ে গুছিয়ে আমার নিন্দে করে যায়, এই এক লোক হয়েছে সারাটা জীবন আমার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল গো, এখন কে যে কার জীবন শেষ করে দিল তা আমরা কেউ জানিনা, ওর মনের অভাব আমি বুঝতে পারিনি ও তো আমাকে কোনদিনই বোঝেনি বা আমার উদাসীনতা ওকে বুঝতে দেয়নি,
উদাসীনতা কেন? 
মনে একজন চুপি চুপি বাস করে যাচ্ছে আর বাইরে কি আমার উচ্ছল ভালবাসা থেকে সে চিরকাল বঞ্চিত হয়েছে। দোষটা আসলে আমারই অঙ্কিতা, একটা শুকনো প্রাণহীন ভালোবাসাহীন সংসারে থাকতে থাকতে ও হাঁপিয়ে উঠেছে , এ কথা তো শুকনো টব কারুর ভাললাগেনা যদি না তাতে ফুল ফোটে, প্রথম দিকে তো ও এমন ছিলনা সবাই বলত, এমনকি এখনও বলে পর্ণা খুব মিষ্টি মেয়ে আমি শুনে শুকনো একটু হাসি আর কিছুনা, 
জান রঞ্জন আমিও হয়ত ভাল মন্দ সব কিছুকেই দোষের ভাবতাম, কোনদিন মানুষটাকে বোঝার চেষ্টা করিনি। 
তোমার সাথে দেখা হয়ে ভালই লাগল, চল দুজনেই একটু নতুন ভাবে ভাবতে চেষ্টা করি, দুটো না পাওয়া শুকনো মনের গোড়ায় জল ঢেলে দেখি না কিছু বদলায় কি না!  তোমার আমার ভালবাসা ঠিক বেঁচে থাকবে মনের এককোণে, 
হ্যাঁ থাকবে, 
আসি তাহলে 
হ্যাঁ আবার দেখা হবে, 
চলে গেল দুজনে দুটি পথ ধরে।

 


এ জাতীয় আরো খবর