বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর সশ্রম কারাদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-১৬ ২৩:৫৭:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  ১টি পিস্তল,১টি ওয়ানশ্যুটারগান,৪ রাউন্ড পিস্তলের গুলি ও ১টি ম্যাগজিন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মো.ফাুরক (৩৩) নামে এক যুবককে ১৭ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে চাঁপাইনববাবগঞ্জের সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল প্রথম আদালতের বিচারক মোহা: আদীব আলী। এরমধ্যে আইনের একটি ধারায় ১০ বছর ও অপর আরেকটি ধারায় ৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। এছাড়া আদেশে উল্লেখ করা হয় একটি সাজা ভোগের পর অপর সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে। দন্ডিত ফারুক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহিপুর অরুনবাড়ি গ্রামের মো.বদিউজ্জামানের ছেলে। মঙ্গলবার(১৬ জুলাই) বিকাল ৩টার দিকে একমাত্র আসামীর ্উপস্থিতিতে সাজা ঘোষণা করেন বিচারক।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ২৬ জুন সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন মহানন্দা সেতুর টোলঘর এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের উপর চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ওইসব অস্ত্র,গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার হয় ফারুক। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ফারুককে একমাত্র আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন ডিএডি নায়েব সবেদার আব্দুস সাত্তার। মামলার তদন্ত কর্মকর্তা(আইও)) ও চাঁপাইনববাবগঞ্জ সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) রনি কুমার দাস ২০২১ সালের ৮ জুলাই একমাত্র ফারুককে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর আদালত মঙ্গলবার ফারুককে দোষি সাব্যস্ত করে দন্ডাদেশ ঘোষণা করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড, আব্দুল মালেক।


এ জাতীয় আরো খবর