চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সানাউল্লাহ(৪৫) গ্রেপ্তার হয়েছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে(১৫ জুলাই) শিবগঞ্জের তেলকুপি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে তেলকুপি লম্বপাড়া গ্রামের মৃত বিকল আলীর ছেলে। গত সোমবার(১৫জুলাই) তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সানাউল্লাহ পেশাদার মাদক ব্যবসায়ী। ২০১৫ সালে সে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বহনের সময় স্ত্রীসহ বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মামলা হয়। এরপর সে জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়। ২০২৪ সালের মার্চ মাসে তাকে আদালত যাবজ্জীবন কারাদন্ডের সাজা দেয়।