সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য গ্রেফতার

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-০৭-১৬ ০০:১৪:০৮

প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইল পৌর শহরের ললিতা ফার্মেসীর সামনে  ১০ লাখ টাকা চুরি হওয়ার ঘটনায় ৯ লাখ টাকাসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য শহিদ মাঝি (৩০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 
গ্রেফতারকৃত শহিদ মাঝি (৩০) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে।
সোমবার (১৫ জুলাই) টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর প্রেস ব্রিফিংয়ে জানান,গত ১১ জুলাই দুপুর প্রায়  ১২টার দিকে অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয় পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন করে বাসার উদ্দেশ্যে রওনা হন। তিনি টাঙ্গাইল পৌর শহরের ললিতা ফার্মেসীর সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্যে থেকে ১০ লাখ টাকা চুরি হয়ে  যায়। ওই দিনই টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন তিনি। মামলার করার পর জেলা  গোয়েন্দা (ডিবি) পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার (১৪ জুলাই)    ঝালকাঠি থেকে প্রধান আসামি শহিদ মাঝিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও বাকি টাকা উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।  

 


এ জাতীয় আরো খবর