বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে দেড়শ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-১৪ ১৯:৫৬:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাব-৫ রাজশাহীর অভিযানে ১৫০পিস ইয়াবাসহ সাঈদ ইসলাম(২০) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সে শিবগঞ্জের দামুদিয়াড় গ্রামের শাহিন ইসলামের ছেলে।
রবিবার(১৪ জুলাই) সন্ধ্যায় র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর সোয়া ১টার দিকে দূর্লভপুর ইউনিয়নের তক্তিপুর গুচ্ছগ্রাম এলাকা থেকে সাঈদকে গ্রেপ্তার করা হয়। সে এলাকার চিহ্নিত মাতক কারবারি। সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশে সরবরাহে জড়িত। মাদক চালান সরবরাহের গোয়েন্দা তথ্যে পূর্ব পরিকল্পনামাফিক ঘটনাস্থলে অবস্থান নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর