বুধবার, আগস্ট ১৯, ২০২৬

খুলনা জেলা ডিবি,র অভিযানে ডুমুরিয়া থেকে অ্যালকোহলসহ গ্রেফতার (১)

  • খান মহিদুল ইসলাম,
  • ২০২৪-০৭-১৪ ১৫:৫৫:২৩

ডুমুরিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে ১৩/০৭/২৪ শনিবার রাত্র আনুমানিক ৮টার সময় ডুমুরিয়ার হাসানপুর এলাকা থেকে খুলনা জেলা ডিবির অভিযানে শামীম হোসেন ২৫ নামের একজনকে ২০ বোতল অ্যালকোহলসহ আটক করেন।
 খুলনা জেলা ডিবি ইনচার্জ মোঃ নাসির উদ্দিন 'র নেতৃত্বে এসআই  আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন হাসানপুর গ্রামস্থ  মধুগ্রাম কলেজগামী রাস্তার উপর থেকে আনুমানিক রাত্র ৮ টার সময় আসামী শামীম হোসেন (২৫), পিতা- মাফিজুর রহমান, সাং-মধুগ্রাম থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাকে ২০ বোতল অ্যালকোহল সহ আটক করেন। 
 এ সংক্রান্তে এসআই  আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

 


এ জাতীয় আরো খবর