বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নী ল আ লো

  • বসতি
  • ২০২৪-০৭-১১ ০১:১৩:৪৭

আঙিনায় ফুটেছে জবা মল্লিকা যুই মালতি
কোনটা যে চাও বুঝিনা তোমার মতিগতি।

সব ফুল দিয়ে মালা গেঁথে তোমায় দিতে চাই
না নিতে কেন এত দ্বিধা দন্ধ বুঝিনা কিছু ছাই।

বিজন প্রান্তরে আমার হৃদয়ে তোমার বসতি,
অহর্নিশি ভাবি মালাখানি নিতে কিসের এত আপত্তি।।

আদরের পাখি পালক ফেলে পালায় আমায় কাঁদাতে
তুমিও কি পাখির মত চাও আমায় ছেড়ে পালাতে ?


এ জাতীয় আরো খবর