বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

না স রি ন পা ঠা ন

  • চড়াই-উতরাই
  • ২০২৪-০৭-১১ ০০:৪৪:১৯

একটা সময় ছিল যখন কেবল শব্দ কুড়াতাম 
লাল, নীল, সবুজসহ হরেক রকমের শব্দ 
যখন যা কুড়িয়েছি তার অধিকাংশই যোজন করেছি
গদ্য, পদ্য, কবিতায় 
এমন কী কবিতা নামক অকবিতায়ও 
ফুরিয়েছি অনেকটা জীবনজ্বালানি 
মুড়িয়েছি নিজেকে সংকোচ-সংকটে! 
এখন কেবল সাহস কুড়াই 
বিশ্ব-ব্রহ্মাণ্ডে কত চড়াই-উতরাই!

 


এ জাতীয় আরো খবর