সূর্যাস্তকাল এত নিশ্চুপ!
এতটা নীরব আমাদের শৈশবে ছিলনা।
একেমন গ্রাম। নেই জীবন-জীবীকারস।
হৈহুল্লোড়-কোলাহলমুক্ত--আনন্দ রহিত।
গোধূলিরাও নীরব।ওড়ে না ধূলো।
কেবলি শূন্যতার ঝুলানো মূলো!
২.
কোটা কোটা --দড়ি ছিঁড়ে অশ্ববেগে ছোটা
ঝড়ে পড়লে আম --- সুযোগমত লোটা
তিন দশকে হয়নি সফল রাজপথ-বিপ্লব
যা পাই তা ভগ্নাংশ --- শাহবাগী তাণ্ডব!
৩.
পলাতক পূর্ণিমা অবাঞ্ছিত এদেশে কবিতা
কত বড় কাঠখোট্টা --অন্তরে নাই নাব্যতা
বাঙালিতো আজন্ম কবিতার দাস--- নতজানু
চর্যারদেশে কবিতার আকাল! জীবন উদ্বাহু!