বর্ষা মানেই ঝুম বৃষ্টি
বর্ষা মানেই অনাসৃষ্টি
চারিদিক জল থৈথৈ
রোদ মামা গেল কই?
আকাশ জুড়ে মেঘ কাঁদে
ব্যাঙ মামা গান বাঁধে।
বৃষ্টি জলে পুকুর ভরে
মাছগুলো সব পালায় দূরে।
উঠোন জুড়ে পানি জমে
জোয়ার ভাটায় বাড়ে কমে।
বর্ষা ঋতু কবির গানে
কদম ফুলে মন টানে।।