মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ই ম লা ক খা ন

  • ভালো আছি…
  • ২০২৪-০৭-০৩ ২১:৩২:০৭

এই শহরে এই নগরে 
ভালো আছি…
ভালো থাকার শুধু মিথ্য অভিনয়…!
মাঝে মাঝে রাত দুপরে 
স্বপ্ন গুলো সত্যিই মনে হয়…
ঘুম ভাঙলে ভোরের আলোয়
ফিরে আসি আবার 
ইট পাথরের 
এই শহর এই নগরে …!!
তবুও, ভাঙ্গা মন স্বপ্ন দেখে…..
স্বপ্ন গুলো ছুঁইতে ছুঁইতে 
গোধূলী শেষে আঁধারে হারায়,
আবারো স্বপ্ন আঁকি ভোরের 
আবারো গোধূলীতেই হারায়….
তবুও ইচ্ছে গুলো প্রতিদিন 
স্বপ্নে রয়ে যায়……

 


এ জাতীয় আরো খবর