আমার শহরে চলছে নিয়ত
বেহায়াপনার খেলা,
অলিতে গলিতে সবখানে তার
লুকোচুরির মেলা।
ছোট-বড় সব মেতেছে নেশায়,
হচ্ছেনা কেউ নত,
মানছে না কেউ কারো কথা আজ
চলছে যে যার মত।
কেউ হাসছে, কেউ কাঁদছে,
কেউ বা করছে অনুতাপ।
পরের টাকায় ফুটানি মেরে,
কেউ বা খাটাচ্ছে প্রভাব।
আজ ধনীদের ঘরে জুয়ার আসর
গরিবের পেট খালি।
বিত্তশালীরা ক্ষমতা দেখায়,
মূর্খরা বাজায় তালি।
চোর-ডাকাত, ব্যবসায়ী, পুলিশ,
যেই লাউ সেই কদু,
রাত্রি বেলাতে সবই এক
দিনের বেলায় সাধু।
এই শহরের সভ্য লোকেরা,
করছে না কোনো মানা।
পথে-ঘাটে যতো নোংরামি তাই,
চলছে বেহায়াপনা।