চিঠি দিও বন্ধু তুমি হলুদ রঙের খামে, মনের কথা লিখে দিও ভালবাসার নামে।
তোমার ছবি এঁকে দিও দেখবো দুচোখ ভরে, হৃদয় খানি শীতল হবে তোমার চিঠি পড়ে।
চোখের কাজলে লেখা হাতের পরশ দিয়ে, আমি যেন বুঝতে পারি ভাবো আমায় নিয়ে।