বিরহের আকাশে ইতি টেনে
শেষ করে দিলাম,
অপেক্ষায় ক্লান্ত মনটা ছুটি নিয়ে
উড়ে গেছে পশ্চিমগগনে,
যেখানে রোজ লাল সূর্য
আস্তে আস্তে করে ডুবে গিয়ে
ইতি টেনে দেয় আজকের দিনটার।
শূণ্য মনের ভালবাসার ঘরটার
দরজা বন্ধ হয়ে গিয়েছে
কালকে দিনের জন্যেও।
ভালবাসার ফুলতো সব
বাগানে ফোটেনা,
ফুটলেও অসময়ে
ঝরে পড়ে যায়।
আকাশ ভরা কত তারা,
দিগন্ত হাসছে সবুজ বনানীর
ফাঁক দিয়ে,
নদীর জল বয়ে যাচ্ছে
অনন্ত কাল ধরে,
মিশে যায় যন্ত্রনা ,বেদনা,
ক্ষণিকের সুখ মুহূর্ত
প্রবাহমান কালের স্রোতে।
কালের স্রোতেও লেখা থাকে
কোন একদিন কেউ
ভালবাসা হাতটা বাড়িয়েছিল
আজ বন্ধন কেটে গেছে,
শেষ হয়ে গেছে
আবহমান অপেক্ষার।