বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আ’লীগ নেতা ও শিক্ষকসহ জোড়া খুনের ঘটনায় মামলা,গ্রেপ্তার ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-৩০ ১২:২৩:০৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়  দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের গুলি,ককটেল ও ধারাল অস্ত্রের হামলায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১  ও শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম (৪৫) ও তার বন্ধু নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক আব্দুল মতিন (৫৫) নিহত হবার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার(২৭জুন) রাতে নৃশংস ওই ঘটনার পরদিন গত শুক্রবার(২৮জুন) সন্ধ্যায় নিহত সালামের স্ত্রী ফেরদৌসি বেগম(৪০) শিবগঞ্জ থানায় দন্ডবিধি ও বিস্ফোরক  আইনের একাধিক ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে প্রধান সহ ৫২ জনকে এজাহারনামীয় ও ২০-২৫ জন অজ্ঞাতনামাকে আসামী করা হয়েছে।
মামলার পরপরই গত শুক্রবার রাতে এজাহারনামীয় ২ নং আসামী ও প্রধান আসামীর স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া(৪৫) ও ৪ নং আসামী শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক (২) কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। আম্বিয়াকে সদর থানা এলাকা ও আশরাফুলকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৯জুন) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়েছে।
শনিবার রাত ১১টায় মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ডিবি সহ পুলিশের একাধিক টিম মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। দ্রæতই মামলার অন্য আসামীদের গ্রেপ্তার  ও ঘটনার সকল রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন,গ্রেপ্তার দু’জনের রিমান্ডের আবেদন করা হবে । 


এ জাতীয় আরো খবর