বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-২৯ ০২:০০:৪৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের হাতে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী কৃষ্ণ(৩৭) গ্রেপ্তার হয়েছে। গত বুধবার(২৬জুন) রাতে শিবগঞ্জের কানসাট পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে শিবগঞ্জের সোনামসজিদ পিরোজপুর গ্রামের মৃত অভি ঘোষের ছেলে।    
শুক্রবার(২৮মে) সকাল সোয়া ১০টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২২ সালের ১০ এপ্রিল তাকে নেশাকারক ৪৫০ এ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে সে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। জেলা জজ আদালত সূত্র জানায়,তার অননুপস্থিস্থিতে গত ২৯মে তাকে যাবজ্জীবন কারাদন্ড,৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাস কারাদন্ডের সাজা দেন আদালত। কৃষ্ণকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 


এ জাতীয় আরো খবর