কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নাগের গ্রামের চাঞ্চল্যকর বোরহান হত্যা মামলার মূল পরিকল্পনাকারী পলাতক ইকবাল হাসান (৩৪) কে কটিয়াদীর পং মশুয়া এলাকা থেকে গ্রেপ্তার করে, কিশোরগঞ্জ র্যাব-১৪ সিপিসি -২ এর সদস্যরা।
গ্রেফতারকৃত মো. ইকবাল হাসান নাগেরগ্রাম এলাকার মৃত মির্জালীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৬শে মার্চ ২০২৪ তারিখের বিকেলে নিহত মো. বোরহান(২৩)তার নিজ বাড়ি থেকে বের হয়ে শিবনাথ সাহার বাজারের উদ্দেশ্যে যায়। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিহত মোঃ বোরহান বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন ২৭শে মার্চ ২০২৪ইং তারিখে বিকেলে লোকমুখে খবর পেয়ে নাগের গ্রামের দত্ত বাড়ির পশ্চিম পাশে হাতিম মিয়ার ধান ক্ষেতে নিহত বোরহানের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। পরবর্তীতে নিহতের মা মোসাম্মৎ পারভিন আক্তার (৩৯)বাদী হয়ে কটিয়াদীর মডেল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
বৃহস্পতিবার (২৭ জুন) ভোর রাতে কটিয়াদী নাগেরগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মামলার মূল পরিকল্পনাকারী মো. ইকবাল হাসানকে গ্রেপ্তার করে।
কিশোরগঞ্জ র্যাব-১৪,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কটিয়াদি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।