বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে আমের ঝুড়িতে লুকিয়ে পাচারকালে ৪০৩ বেতাল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-১৫ ১৮:২৩:০৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাবের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হল- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে মো. আমিন (৩৮) ও জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ ভবানীপুর গ্রামের  শরিফুল ইসলাম মন্টুর ছেলে মেহেদী হাসান নয়ন (২০)। র‌্যাব জানায়,গত শুক্রবার(১৪জুন) দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর অভিযান চালিয়ে ওই দু’জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৫জুন) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা চিহ্নিত মাদক কারবারি।  তারা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। মাদকের একটি চালান পাচারের গোয়েন্দা তথ্য পেয়ে র‌্যাবের একটি দল পূর্ব পরিকল্পনা মোতাবেক ওই স্থানে অবস্থান নিয়ে  তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। 
 

 


এ জাতীয় আরো খবর