যুক্তরাষ্ট-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টির বাগড়া আর ভেজা আউট ফিল্ডের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কয়েক দফায় মাঠ পর্যবেক্ষণ করলেন আম্পায়াররা। সবশেষ পর্যবেক্ষণের পরপরই ফের শুরু হয় বৃষ্টি। তাতে পরিত্যক্ত হয়ে গেল আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচ। যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি অবশ্য আনন্দের উপলক্ষ হয়েই এলো। এক পয়েন্ট পেয়ে তারা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে, আর কপাল পুড়ল পাকিস্তানের। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাবর আজমের দলের।
ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচটি। রাত সাড়ে ১১টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ফ্লোরিডায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তার ৩০ মিনিট আগে টস। কিন্তু বার বার বৃষ্টির বাগড়া আর ভেজা আউট ফিল্ডের কারণে টসের জন্যই সময় নির্ধারণ করতে পারছিলেন না ম্যাচ অফিসিয়ালরা। কয়েক দফায় মাঠ পর্যবেক্ষণ করে সবশেষ রাত সাড়ে ১১ টায় পর্যবেক্ষণের পরপরই ফের শুরু হলো বৃষ্টি। তাতে পরিত্যক্ত হয়ে গেল আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচ।
‘এ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে আগেই সুপার এইটে জায়গা নিশ্চিত করে ভারত। ৩ ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৪ ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া দলটি পৌঁছে গেল পরের ধাপে।
৩ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে আছে পাকিস্তান। সমান পয়েন্ট নিয়ে চারে কানাডা। তলানিতে আয়ারল্যান্ডের ১ পয়েন্ট। এই তিন দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে।
ফ্লোরিডায় বাংলাদেশ সময় গত বুধবার ভোরে নেপাল-শ্রীলঙ্কার ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এই মাঠে শনিবার ভারত-কানাডা ও রবিবার পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ হওয়া নিয়েও রয়েছে শঙ্কা।
( আইএলও) উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিয়েছে বাংলাদেশ । জেনেভায় কোয়ালিশনের প্রথম ফোরামে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে যোগদানের সরকারি সিদ্ধান্ত কোয়ালিশন সচিবালয়ে পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার (১৪ জুন) জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।
বহুপক্ষীয় সহযোগিতা ও অংশীদারত্ব জোরদারকরণের মাধ্যমে বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচারের ঘাটতি পূরণ করে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে অবদান রাখার লক্ষ্য নিয়ে গত বছরের নভেম্বরে এ কোয়ালিশন প্রতিষ্ঠিত হয়। ২০২৩ সালের জুনে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা জেনেভায় ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট- সোশ্যাল জাস্টিস ফর অল- শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে কোয়ালিশনের রূপরেখা নিয়ে বিশ্ব নেতারা নিজ নিজ মত তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোয়ালিশন গঠনের ক্ষেত্রে তাঁর পাঁচ দফা সুপারিশ উপস্থাপন করেন।
সবার মতামতের ভিত্তিতে কোয়ালিশনের জন্য প্রাথমিক ভাবে ছয়টি অগ্রাধিকার চিহ্নিত করা হয়। এর মধ্যে অসমতা ও বৈষম্য মোকাবিলা, শ্রমিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা, টেকসই ব্যবসা ও শোভন কর্মসংস্থান উল্লেখযোগ্য। এ বিষয়গুলোতে আন্তর্জাতিক সংস্থা, সরকার ও বেসরকারি অংশীদারদের কার্যকর সমন্বয় ও অংশগ্রহণের মাধ্যমে নীতিগত সামঞ্জস্য আনয়নের লক্ষ্যে এ কোয়ালিশন কাজ করবে।
গ্লোবাল কোয়ালিশনে ইতোপূর্বে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, স্পেন, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মেক্সিকোসহ ৭২টি দেশের সরকার যোগ দিয়েছে। বাংলাদেশ ৭৩তম দেশ হিসেবে এ গুরুত্বপূর্ণ কোয়ালিশনের অংশীদার হলো।