আজ বুধবার (১২ জুন) নিরাপদ সড়ক চাই উত্তরা শাখা আয়োজিত রোড ক্যাম্পেইন ও গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ জমজম টাওয়ার এরিয়ায় ট্রাফিক পুলিশের সহযোগিতায় সুসম্পন্ন হয়।
উত্তরা শাখা সভাপতি জনাব মোঃ আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি কবির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,আব্দুস সালাম মিসেস রুবি ইয়াসমিন, রেশমা, মোহাম্মদ লিয়াকত আলী, রফিক হোসেন, আবু হাসান, সৈয়দ ইমাম,জাকির হোসেন সজল,১১ নম্বর সেক্টর ওয়েল ফেয়ার সোসাইটির নিরাপত্তা সম্পাদক মিজানুর রহমান (রাজা ভাই), উপদেষ্টা ফজলুল হক খানসহ অনেকেই এই সচেতনতামূলক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।
চলমান কর্মসূচির আওতায় আগামীকাল ১৩ই জুন উত্তরা রাজলক্ষ্মী ফুটওভার ব্রিজ সংলগ্ন সেক্টর ঠিক নির্দিষ্ট সময়ে এই কর্মসূচি অব্যাহত থাকবে। সম্মানিত সদস্যদের যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।