সোমবার, মে ২৫, ২০২৬

ভারতের রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৬-১০ ০১:০৮:৫৭

রোববার (৯ জুন) টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোদিকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
ভারতের রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচন্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
এছাড়া শাখরুখ খান, অক্ষয় কুমার, চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানিসহ বলিউডের অনেকেই রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়েছেন।
ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার ভারতে যান শেখ হাসিনা। তিনি ছাড়াও দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের দেশগুলোর নেতারা এতে অংশ নিতে ভারতে গেছেন।

 


এ জাতীয় আরো খবর