শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

গুলি করে হত্যা করা হয়েছে হলিউড অভিনেতা জনি ওয়াক্টরকে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-২৮ ১৪:০৯:০৫

হলিউড অভিনেতা জনি ওয়াক্টরকে  গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে, একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরি করতে দেখে চোরদের বাধা দেওয়ার চেষ্টা করেন এ অভিনেতা। হাতাহাতি হয় তাদের মধ্যে। এরপরেই তাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
শনিবার ভোরে লস অ্যাঞ্জেলেসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৩৭ বছর। ঘটনার পরই অভিনেতাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা।
‘জেনারেল হসপিটাল’-এ ব্র্যান্ডো করবিনের ভূমিকায় অভিনয়ের জন্য দর্শকের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি।


এ জাতীয় আরো খবর