বুধবার (২২শে মে) সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানালেন প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তারই প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি।প্রথমবারের মতো জনসম্মুখে এসে এমনই ইঙ্গিত দিলেন ক্যারোলিনা অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর।
রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের দীর্ঘদিন পর বুধবার (২২ মে) প্রথমবারের মতো জনসম্মুখে আসেন নিকি হ্যালি। ওয়াশিংটনে হাডস্টন ইনস্টিটিউটে দেয়া বক্তব্যে সরাসরি হাতিকে ভোট দেওয়ার কথা জানান নিকি হ্যালি।
এ সময় তিনি জানান, ‘ট্রাম্প রাজনীতির জন্য উপযুক্ত ব্যক্তি নন; তা বহু আগেই পরিষ্কার করেছেন তিনি। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন একজন বিপর্যয়কর ব্যক্তি। তাই আমি আগামী নির্বাচনে ট্রাম্পকেই ভোট দিবো।’ দেবেন সমর্থন করার পরিকল্পনা করছেন তিনি।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচেন রিপানলিকান পার্টির থেকে প্রার্থী হওয়ার লড়াই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিই ছিলেন নিকি হ্যালি। তবে তিনি এই দৌড়ে তেমন কোন সফলতা পাননি। এমনকি নিজের নির্বাচনী এলাকা সাউথ ক্যারোলিনার প্রাইমারিতেও ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন। ট্রাম্পের কাছ থেকে পিছিয়ে যাওয়ার কারণে মার্চে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন নিকি হ্যালি। তবে নিজে সরে গেলেও সেসময় তিনি ট্রাম্পকে সমর্থন জানাননি।
হ্যালির সরে যাওয়ার মধ্য দিয়ে রিপাবলিকান পার্টির মনোনয়ন জয় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নিশ্চিত হয়ে যায়। পাশাপাশি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ট্রাম্পের সঙ্গে বাইডেনের মুখোমুখি হওয়াও নিশ্চিত হয়।