আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে ইউরোপের এই তিন দেশ আনুষ্ঠানিকভাবে ২৮শে মে ফিলিস্তিনকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই তাদের এই উদ্যোগ। তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছেন।
নরওয়ের প্রধানমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যে কোনও শান্তি আসবে না যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া না হয়।
নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, তার দেশও ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। নরওয়ে ও স্পেনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকরে জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনকে স্পেনের স্বীকৃতি দেয়ার কারণ শান্তি, ন্যায় বিচার ও সমন্বয়।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তাদের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে, তিন দেশের এই সিদ্ধান্তকে একটি ‘বিকৃত পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ।