বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-২১ ২৩:৩৪:২০

যুক্তরাষ্ট্রকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের আগের এই  তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের প্রথমটি আজ যুক্তরাষ্টে অনুষ্ঠিত হচ্ছে।
টসে হেরে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। দুই ওপেনার লিটন দাস এবং সৌম্য সরকার শুরু করেন ধীরে।  দেখে শুনে মোকাবেলা করতে থাকেন যুক্তরাষ্ট্রের বোলারদের। তবে দলীয় ৩৪ রানের মাথায় জসদ্বীপ সিংয়ের বোলিংয়ে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে আউট হন লিটন। 
লিটনের বিদায়ের পর বেশি সময় টিকেননি সৌম্য সরকারও। ব্যাক্তিগত ২০ রান করে টেইলরের বলে আউট হন তিনি। অধিনায়ক শান্তর ব্যাট অনেকদিন ধরেই কথা বলছিলো না। আজও ভালো কিছু করতে পারলেন না তিনি। মাত্র ৩ রান আসে তার ব্যাট থেকে।
এরপর তৌহিদ হৃদয়ের সঙ্গে জুটি গড়ার আভাস দিয়েছিলেন সাকিব আল হাসান। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনিও।  হৃদয়কে এরপর যোগ্য সঙ্গ দেয়া শুরু করে মাঠে নামা মাহমুদুল্লাহ রিয়াদ। যুক্তরাষ্ট্রের বোলারদের পথের কাটা হয়ে দাড়ায় এই দুই ব্যাটার। ঝিমিয়ে পড়তে থাকা রানের চাকাকে একটু একটু করে সচল করেন তারা। 
রিয়াদ একপাশে যখন ধরে খেলছিলেন, তখন রানের চাকা সচল রাখছিলেন হৃদয়। তাদের কল্যাণে একসময় ১০০ পার করে বাংলাদেশ। রিয়াদ এবং হৃদয় দুজন মিলে ৪৭ বলে ৬৭ রানের জুটি গড়েন। মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রান করে আউট হন। 
এরমধ্যেই অর্ধশতক তুলে ফেলেন হৃদয়। শেষ দিকে তার সঙ্গে যুক্ত হন জাকের আলি। ৫ বলে ৯ রানের ক্যামিও খেলেন তিনি।  শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫৩ রান।


এ জাতীয় আরো খবর