নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় স্ত্রী ও দুই সন্তান হত্যার ঘটনায় আহত হিফজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুন) দুপুর ১টার দিকে সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, নয়টি আলামতের পরিপ্রেক্ষিতে হিফজুর রহমানকে স্ত্রী ও দুই সন্তান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ।