সিলেটে স্ত্রী-দুই সন্তান হত্যার ঘটনায় হিফজুর গ্রেফতার

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৬-১৯ ০৫:০৩:৪১
image

নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় স্ত্রী ও দুই সন্তান হত্যার ঘটনায় আহত হিফজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুন) দুপুর ১টার দিকে সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, নয়টি আলামতের পরিপ্রেক্ষিতে হিফজুর রহমানকে স্ত্রী ও দুই সন্তান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ।