বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ব্যবসায়ী যুবতীর যাবজ্জীবন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-৩০ ০১:৩৩:২৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবঞ্জে একশত দুই গ্রাম হেরোইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় বিথি বেগম ওরফে হাসি(৩৪) নামে এক যুবতীকে যাবজ্জীবন কারাদন্ড,পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার(২৯এপ্রিল) বিকালে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী আসামীর অনুপস্থিতিতে (পলাতক) দন্ডাদেশ ঘোষণা করেন। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় ময়েন আলী(৩৯) নামে অপর আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দন্ডিত হাসি চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া মহল্লার (স্থায়ী-হুজরাপুর জিয়ানগর মহল্লা) জাকির হোসেনের স্ত্রী (এসাহাক আলীর মেয়ে)। খালাস ময়েন হুজরাপুর রেলবাগান মহল্লার মোক্তার হোসেনের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন,২০২২ সালের ১৪ সেপ্টেম্বর বিকালে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দলের অভিযানে শহরের রেলষ্টেশন এলাকা থেকে ২০ পুরিয়া(২ গ্রাম) হেরোইনসহ গ্রেপ্তার হয় ময়েন। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে ওইদিন বিকালেই মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের ধারাবাহিক অভিযানে ফকিরপাড়া মহল্লার হাসির বাড়ির শয়নকক্ষ হতে থেকে ১০০ গ্রাম হেরোই জব্দ হলেও পলাতক থাকায় গ্রেপ্তার হয় নি হাসি। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ওই দুজনকে আসামী করে মামলা করেন জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক(এসআই) আসাদুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক ইালয়াস হোসেন তালুকদার ২০২২ সালের ৩ নভেম্বর ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর আদালত শুধু হাসিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.জাকির হোসেন।

এ জাতীয় আরো খবর