শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

সখীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাঙলা নববর্ষ বরণ

  • জাহিদুল ইসলাম
  • ২০২৪-০৪-১৫ ০০:৪৯:১০
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা" প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় সকল সম্প্রদায়ের অংশগ্রহণে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল (রোববার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে বাংলা নববর্ষ ১৪৩১ বরণে এক বর্ণাঢ্য সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। এ সময় মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ হোসেন পাটওয়ারী , পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শেখ শাহিনুর রহমান , প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুহুল আমীন, সহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও সর্বস্তরের জাতিগোষ্ঠীর মানুষ নিজস্ব সাংস্কৃতির পোষাকে অংশগ্রহণ করে। ভিন্ন ভিন্ন সাঁজে হাতে ব্যানার, ফেষ্টুন, প্লে­কার্ড নিয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এরপর উপজেলা মাঠে সাতদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ হোসেন পাটওয়ারী বলেন, সখীপুরে যেকোনো ধরনের উৎসব মানেই হলো সকল সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধন। শান্তি ও সম্প্রীতির এ বন্ধন অটুট রাখতে সখীপুরের সকল সম্প্রদায় বদ্ধপরিকর। আগামীতেও আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে সম্প্রীতির সখীপুর গড়তে একযোগে কাজ করে যাবো সেই প্রত্যাশা সকলের কাছে।

এ জাতীয় আরো খবর