বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষের উদযাপনের অন্যতম প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১৪ ১১:২১:২৮
বাংলা বর্ষপঞ্জিতে যোগ হলো নতুন বছর ১৪৩১।আজ পহেলা বৈশাখ। নববর্ষকে বরণ করে নিতে প্রতি বছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রার চারুকলা অনুষদ। পহেলা বৈশাখের প্রথম সকালে অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষের উদযাপনের অন্যতম প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। আজ রোববার (১৪ই এপ্রিল) সকাল সোয়া ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে শুরু হয় এই মঙ্গল শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেয় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ। চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়। এপর শাহবাগ হয়ে, ঢাকা ক্লাব ও শিশুপার্কের সামনে দিয়ে টিএসসিতে এসে শেষ হবে। মঙ্গল শোভাযাত্রার মোটিফের মধ্যে রয়েছে ফুল, হাতি, পাখি, গিরগিটি ও পায়রা। এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- আমরা তো তিমির বিনাশী। এর আগে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে ভোর থেকেই রাজধানী বিভিন্ন প্রান্ত থেকে চারুকলায় আসছেন সংস্কৃতিপ্রেমীরা। অনেকে তাদের ছোট সন্তানদের নিয়ে আসছেন। সবার পরনেই রং-বেরঙের পোশাক। এদিকে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গল শোভাযাত্রার সামনে র‌্যাবের মোটরসাইকেলের বহর রয়েছে। শাহবাগ মোড়ে রয়েছে পুলিশের ওয়াচ টাওয়ার। এ ছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ জাতীয় আরো খবর