বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পহেলা বৈশাখকে সামনে রেখে দেশবাসীকে আজ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১২ ২২:২৫:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা বৈশাখকে সামনে রেখে দেশবাসীকে আজ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আজ এই শুভেচ্ছা জানান। 
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আসুন, নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা-দুঃখ-গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। 
তিনি, বলেন বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন বাংলাদেশের সকল ভাইবোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ।
প্রধানমন্ত্রী কবি সুফিয়া কামালের কবিতা থেকে উদ্ধৃত করে বলেন:
‘পুরাতন গত হোক! যবনিকা করি উন্মোচন 
তুমি এসো হে নবীন! হে বৈশাখ! নববর্ষ!

এসো হে নতুন।”


এ জাতীয় আরো খবর