বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

সাভারে প্রাণ হারানো বাস চালক ও সহকারীর মৃত্যু যাত্রীদের মারধরে নয়

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১১ ১৯:০৬:২৪

সম্প্রতি সাভারে প্রাণ হারানো বাস চালক ও সহকারীর মৃত্যু যাত্রীদের মারধরে নয়, অন্য একটি বাসের চাপায় হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশি তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, নিজেকে বাঁচাতে ভিন্ন গল্প সাজায় দাঁড়িয়ে বাসে থাকা বাসের আরেক চালক। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ। 
পুলিশ জানায় সোমবার দুপুর ২টায় আশুলিয়ার ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাস দাঁড়ানো অবস্থায় যাত্রী ওঠানামা করছিলো। বাবা-মা'র দোয়া নামের বাসটি ইতিহাস পরিবহনের বাসটিকে অতিক্রম করার সময় দাঁড়িয়ে থাকা চালক ও সহকারীকে চাপা দেয়। পরে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। 
নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের হেলপার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)। এদিকে, এই ঘটনায় ওই সময়ে ইতিহাস পরিবহনের বাসের চালকের আসনে থাকা যুবক আব্দুর রহমানকে আটক করেছে পুলিশ। 


এ জাতীয় আরো খবর