রবিবার, মে ৩১, ২০২৬

মানুষ অত্যন্ত আনন্দের সাথে ঈদুল ফিতর উদযাপন করছে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১১ ১০:৫৩:৩৯

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁর সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের নেতারা। 
এসময় প্রধানমন্ত্রী বলেন মানুষ অত্যন্ত আনন্দের সাথে ঈদুল ফিতর উদযাপন করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ আয়োজন সার্থক হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এসময় তিনি জাতির পিতাসহ ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের স্মরণ করেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে। মানুষের অন্ন বস্ত্র ও বাসস্থান নিশ্চিত করাই এই সরকারের লক্ষ্য। আর এই লক্ষে কাজ করে যাচ্ছে তার সরকার। 
প্রধানমন্ত্রী বলেন এবার রোজায় ইফতার পার্টি না করতে নির্দেশ দিয়েছিলাম। সেই নির্দেশনা অনুযায়ী ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়িয়েছে দলীয় নেতাকর্মীরা। তার এই নির্দেশনা মানায় দলীয় নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানান তিনি।


এ জাতীয় আরো খবর