শনিবার, মে ৩০, ২০২৬

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি,বৃহস্পতিবার ঈদ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-০৯ ২২:০৪:৪৩

আজ মঙ্গলবার (৯ই এপ্রিল) দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, আগামী বৃহস্পতিবার (১১ই এপ্রিল) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত হয়, আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। 
সন্ধায় চাঁদ না দেখা যাওয়ায় আরও একদিন সিয়াম পালন করতে হবে মুসলিমদের। ফলে এবার পুরো ৩০ দিন সিয়াম সাধনা করবে ধর্মপ্রাণ মুসলিমরা।  বৃহস্পতিবার (১১ই এপ্রিল) ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। 
এদিকে ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 
তবে, আবহাওয়া খারাপ থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন।


এ জাতীয় আরো খবর