মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংস এগিয়ে গেলো

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-০৬ ১০:১০:০১

চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে হারিয়ে পেছনে থাকা মোহামেডানের চেয়ে বসুন্ধরা কিংস এগিয়ে গেলো ৮ পয়েন্টে। এ জয়টি পঞ্চম শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে দিলো তাদের। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। এক ম্যাচ কম খেলা মোহামেডানের পয়েন্ট ২০। পুরো ৯০ মিনিট এক চেটিয়ে প্রাধান্য নিয়ে খেলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। 
দ্বিতীয় মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েলটনে শুরু হয় গোল উৎসব। শেষ করেন ৫৩ মিনিটে রাকিব হোসেন। এ ম্যাচে রাকিব জোড়া গোল করেছেন। নিজের প্রথম গোল করেছিলেন ১৯ মিনিটে।
অন্য দুই গোলও বিদেশিদের। লিড নেওয়ার ১১ মিনিট পর পেনাল্টি পেয়েছিল কিংস। সুযোগ কাজে লাগিয়েছেন ব্রাজিলিয়ান রবসন। বিরতির বাঁশির অগে দলের চতুর্থ গোল করেছিলেন উজবেকিস্তানের গফুরভ। 
চট্টগ্রাম আবাহনী প্রথম পর্বে কিংসের কাছে হেরেছিল ৪-১ গোলে। এটি তাদের লিগে পঞ্চম হার। দ্বিতীয় পর্বে টানা দুই হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরেই থাকলো চট্টগ্রামের দলটি।
এদিকে, গোপালগঞ্জে আরেক খেলায় ফর্টিস ক্লাবের সাথে ১-১ গোলে ড্র করেছে ঢাকা আবাহনী। আর রাজশাহীতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রহমতগঞ্জ। 


এ জাতীয় আরো খবর