মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ঈদের আগে ৯ এপ্রিল সরকারি ছুটি থাকছে না

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-০১ ১৪:০৫:১১

আজ সোমবার (১ এপ্রিল) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) সরকারি ছুটি থাকছে না।   
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক জানান, আইনশৃখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা।
মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার অনেক দিনের ছুটি পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৯ এপ্রিল ছুটি দেয়া হলে তা আরও দীর্ঘায়িত হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নেমে আসতে পারে।   


এ জাতীয় আরো খবর