বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৯ ২২:০৯:১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ   শহরে পৃথক দুটি পুলিশ অভিযানে এক কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হল শহরের স্বর্নকার পট্ট্রির সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম(২৮),পাঠানপাড়ার আব্দুল হকের ছেলে আল আমিন(৪৪),জেলার শিবগঞ্জ ্উপজেলার কালিগঞ্জ খোজাপাড়ার আলম হোসেনের ছেলে ই্উসুফ আলী(২৫)। শুক্রবার(২৯ মার্চ) সকাল ১০টায় চাঁপাইনবাবঞ্জে সদর থানার পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু রহমান বলেন, গত বৃহস্পতিবার(২৮ মার্চ) রাত সাড়ে ১০টায় স্বর্নকার পট্টিতে অভিযানে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার হয় রবিউল ও  আল আমিন। এর আগে গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জেলা শিল্পকলা একাডেমি সামনে থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় ইউসুফ। এ সব ঘটনায় থানায় দুটি পৃথক মামলাা হয়েছে বলেও জানান ওসি।  
 

 


এ জাতীয় আরো খবর