স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যাটোভুক্ত কোনও দেশ আক্রমণ করবে না রাশিয়া। তবে পশ্চিমারা ইউক্রেনে এফ-সিক্সটিন যুদ্ধবিমান চালানোর জন্য যোদ্ধা সরবরাহ করলে সে বিমান অবশ্যই গুলি করে ধ্বংস করবে রুশ বাহিনী।
রাশিয়ান বিমান বাহিনীর পাইলটদের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো পূর্ব দিকে রাশিয়াকে লক্ষ্য করে প্রসারিত হয়েছিলো। তবে ন্যাটোর কোনও একটি রাষ্ট্রে আক্রমণ করার কোনও পরিকল্পনা ছিল না মস্কোর।
রাশিয়া অন্য কোনও দেশে আক্রমণ করবে, এমন গুজব ছড়িয়ে পোল্যান্ড, বাল্টিক রাজ্য বা চেক প্রজাতন্ত্রের মতো ন্যাটোভুক্ত দেশগুলোকে ভয় দেখানো হচ্ছে।
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অর্থ, অস্ত্র এবং বুদ্ধিমত্তা দিয়ে সমর্থন করছে বলে অভিযোগ মস্কোর। তবে, রাশিয়া মনে করে ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক কখনও খারাপ হয়নি।
ইউক্রেনে পশ্চিমাদের এফ- সিক্সটিন যুদ্ধবিমান পাঠানোর সম্পর্কে পুতিন বলেন, এ ধরনের বিমান ইউক্রেনের পরিস্থিতিতে কোনও পরিবর্তন আনবে না। বরং বিমানটিকে ধ্বংস করা হবে, ঠিক যেভাবে ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং একাধিক রকেট লঞ্চার সহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হচ্ছে। এফ-সিক্সটিন পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে।
পুতিন আরও বলেন, তারা যদি সেগুলো তৃতীয় দেশের বিমানঘাঁটি থেকে ব্যবহার করে, তবে সেগুলো যেখানেই অবস্থান করুক না কেন তা অবশ্যই আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
রাশিয়র সঙ্গে ইউক্রেনের যুদ্ধ দুই বছরেরও বেশি সময় ধরে চলছে। তবে বেশ কয়েক মাস ধরেই এফ-সিক্সটিন যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। বেলজিয়ম, ডেনমার্ক, নরওয়ে এবং নেদারল্যান্ডসসহ আরও কিছু শে ইউক্রেনকে এফ- সিক্সটিন যুদ্ভবিমান সরবরাহ করার প্রতিশ্র“তি দিয়েছে।