বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ১ শ’ গ্রাম গান পাওডারসহ যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৮ ১৯:০৫:১৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের অভিযানে দুই কেজি একশত গ্রাম গানপাওডারসহ ফজলুর রহমান ফটিক (৩৫) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে।  র‌্যাব জানায়, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে (২৮মার্চ,বৃহ্স্পতিবার) মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর বাগবাড়িটোলা গ্রাম এলাকায় অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয় ফটিক। তিনি ওই গ্রামের মাহতাব আলীর ছেলে।
বৃৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ককটেল ও অনান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে হত্যাসহ নানা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন খবরের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অবিযানে একটি বাজারের ব্যাগে ২ কেজি ১০০ গ্রাম গানপাওঢারসহ গ্রেপ্তার হয় ফটিক। র‌্যাব আরও জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফটিক স্বীকার করেছে যে, বোমা বানানোর জন্য ওই গান পাওডার নিজ হেফাজতে রাখার বিষয়টি ফটিক স্বীকার করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। 
 

 


এ জাতীয় আরো খবর