বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৪৯,৫০০ টাকার জালনোট সহ যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-২৬ ২১:৪৫:৪৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় উনপঞ্চাশ হাজার পাঁচশত টাকার জালনোটসহ শাহ আলম ওরফে রজব(২৪) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায়,গত সোমবার(২৫মার্চ) রাত পৌনে ১০টার দিকে বালিয়াড্ঙ্গাা ইউনিযনের বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযানে প্রতিটি পাঁচশত টাকা মূল্যমানের ৯৯টি জালনোট সহ রজবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রজব ওই  এলাকার কেতাবুর রহমানের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু রহমান বলেন,গোপন খবরের ভিত্তিতে অভিযানে ৪৯ হাজার ৫০০ টাকার জাল বাংলাদেশী টাকার নোটসহ গ্রেপ্তার হয় রজব। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকে মঙ্গলবার(২৬মার্চ) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।   
 

 


এ জাতীয় আরো খবর