চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ১টি বিদেশী পিস্তল,৬ রাউন্ড গুলি,২টি ম্যাগজিন ও ২ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম(৩৫) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। বিজিবি জানায়, সোমবার(২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন খবরের ভিত্তিত্বে শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের নলডুরী ব্রীজ নামক স্থানে সড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে একটি ব্যটারীচালিত রিক্সাভ্যানযাত্রী শফিকুলের ব্যাগ তল্লাশী কওে ওইসব অস্ত্র ও মাদক পাওয়া যায়। শফিকুল ণলডুবি শান্তির মোড় এলাকার ভাদু মিয়ার ছেলে।
সোমবার রাত সাড়ে ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে,কর্ণেল গোলাম কিবরয়িা বলেন,চকপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে ৩০০ গজ বাংলাদেশের ভেতরে ওই অভিযান চালায়। এ ঘটনায় মামলা দয়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান অধিনায়ক কিররিয়া।