মহেশখালী কক্সবাজার ২৩ মার্চ ২০২৪
দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের পশ্চিমে ঘটিভাঙ্গা এলাকায় বর্তমান ক্ষমতাসীন দলের প্রভাব ফেলে স্থানীয় জনপ্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি শক্তিশালি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংস করে প্যারাবন কেটে লবণ মাঠ চিংড়িঘের তৈরি করে আসছিল। বন বিভাগ ও মহেশখালী উপজেলা প্রশাসন কয়েক দফায় অভিযান চালানোর পরও প্যারাবনের গাছ কাটা থামছিল না সেখানে।
গত কয়েক মাসে ওই এলাকায় প্যারাবনের প্রায় ১২ শত একর জায়গা দখল করে আওয়ামীলীগ বিএনপি একাট্টা হয়েনস্থানীয় জনপ্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি শক্তিশালি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে চিংড়িঘেরের জন্য খননযন্ত্র স্কেভেটর দিয়ে বাঁধ নির্মাণ করা আসছিল। সেখানে জীববৈচিত্র্য ধ্বংস করে কাটা হয়েছে প্যারাবনের অন্তত কয়েক লাখ বাইনগাছ।
অবশেষে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদের পর বিশাল প্যারাবন কেটে নদীর চর দখল করে লবণ মাঠ ও চিংড়ী ঘের তৈরীর সময় মহেশখালী উপজেলা প্রশাসনের যৌত উদ্যোগে ২৩ মার্চ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সমতলের অদুরে সাগরে গিয়ে এ অভিযান চালানো হয়।স্থানীয় সূত্রে জানা যায়- দীর্ঘদিন ধরে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা চ্যানেলে শ্রমিক দিয়ে জীববৈচিত্র্য ধ্বংস করে প্যারাবন নিধনের খননযন্ত্র স্কেভেটর দিয়ে মাটি কেটে চিংড়ী ঘের নির্মাণের জন্য বাঁধ তৈরী করছিল ক্ষমতাসীন দলের গুটিকয়েক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি সমন্বয়ে গঠিত শক্তিশালি সিন্ডিকেটের সদস্যরা।
মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মীকি মারমার নেতৃত্বে কোষ্ট গার্ড ও মহেশখালী থানা পুলিশের এস আই ফরাজুলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এর সহায়তায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ তাজবীর হোসেন।
প্রশাসনের অভিযানের উপস্থিত টের পেয়ে প্যারাবন নিধনকারীরা পালিয়ে গেলেও বন নিধনযজ্ঞের বেশ কিছু আলামত ও তথ্য সংগ্রহ করেন প্রশাসন।
মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়-
অভিযান পরিচালনাকালীন অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে ভূগর্ভের মাটি উত্তোলন ও প্যারাবন ধবংস করে নতুন করে চিংড়ি ঘের নির্মাণ করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ০২ জনকে ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ তাজবীর হোসেন এর ভ্রাম্যমান আদালত।
মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এ প্যারাবনকে বনদস্যুদের হাত থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসন মহেশখালীর এ অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের অভিমত-নামে মাত্র অবৈধভাবে গড়া উঠা একটি চিংড়ি ঘেরের অভিযান চালালোও অবৈধ দখল উচ্ছেদ করতে পারেনি অভিযানিক দল।
বাঁধ কেটে দিলেও বাকি গুলোতে সংশ্লিষ্ট প্রশাসন অভিযান কবে হবে সেটা দেখার অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজবীর হোসেন বলেন- প্যারাবন কেটে গড়ে উঠা চিংড়ি ঘেরে অভিযান চালিয়েছি তবে কাউকে আটক করা সম্ভাব হয়নি।
এসময় বালি উত্তোলনের দায়ী ২ ব্যবসায়ীকে ৩ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ে মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।