বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২০ ১০:২৬:১৮

পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের এবারের আসরের। আসর শুরুর শেষ সময়ে এসে দলের নাম ও লোগো বদলে ফেলেছে বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
গতকাল চেন্নাইয়ের এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্সের জার্সি নাম ও লোগো উন্মোচন অনষ্ঠানে নতুন নাম জানানো হয়। অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ম্যাক্সওয়েল ও রয়্যাল চ্যালেঞ্জার্সের নারী দলের অধিনায়ক স্মৃতি মাদানা।
একই অনুষ্ঠানে উদযাপন করা হয় মেয়েদের সাম্প্রতিক সাফল্যও। দলটির ইতিহাসে প্রথমবারের মতো এবার কোনো সর্বোচ্চ সাফল্য এসেছে। স্মৃতি মান্ধানাদের হাত ধরে আইপিএলে প্রথমবার শিরোপা জিতল আরসিবি। যদিও সেটি নারী আইপিএলে। এর আগে ১৬ বছরের যাত্রায় ফাইনালে জিততে পারেননি কোহলিরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর থেকে কেবল ‘বেঙ্গালোর’ শব্দটা বাদ পড়ল। তবে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স নয়, বেঙ্গালোরের জায়গায় হলো বেঙ্গালুরু। অর্থাৎ অধুনা শহরটির যে নাম সেই নামেই করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির নাম। স্থানীয় ভাষার উচ্চারণ অনুযায়ী ২০১৪ সালে সরকারিভাবে বেঙ্গালোর শহরের নাম পাল্টে হয় বেঙ্গালুরু। কিন্তু কোহলির দলের নাম এতদিন একই ছিল। নাম বদলের পাশাপাশি কোহলিরা এবার ভাগ্যবদল করে ট্রফি জিততে পারেন কি না সেটাই দেখার বিষয়।
এর আগে আইপিএলের আরও দুটো ফ্র্যাঞ্চাইজি নাম পরিবর্তন করেছিল। দিল্লি ডেয়ারডেভিলস নাম পরিবর্তন করে দিল্লি ক্যাপিটালস করা হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাব থেকে হয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু নাম বদলে কোনো দলই সেভাবে সাফল্য পায়নি। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের নাম থেকে কলকাতা শব্দটি বাদ দেয়া হয়েছিল। এ নিয়ে তুমুল অসন্তোষের দেখা দিলে ফের কলকাতা সংযোজন করা হয়।
আগামী ২২ শে মার্চ থেকে শুরু হবে আইপিএলের সপ্তদশ আসরের। আসরের উদ্বোধনী ম্যাচেই চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু।


এ জাতীয় আরো খবর