বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ধানের তুষ,চালের খুদি ও কৃত্রিম রং মিশিয়ে মসলা তৈরির দায়ে মিলমালিকের কারাদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-১৭ ২২:৩৫:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিযনের ক্যাপড়াটোলা এলাকার এসটি মষলা মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খুদি চাল,ধানের তুষ ও কৃত্রিম রং মিশিয়ে মসলা তৈরির দায়ে মিল মালিক মোশারফ হোসে কে (২৭) নামে ৩ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে\ গত শনিবার(১৬ মার্চ) দুপুর ২টার দিকে অভিযানটি পরিচালিত হয়। দন্ডিত মোশারফ ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।
ওবিবার(১৭ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) জুবায়ের হোসেন বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় মোশারফতে কারাদন্ড দেয়া হয়েছে। নকল ও ভেজালপণ্য রোধে এ ধরণের অভিযান চলবে।  অভিযানকালে পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
 
 

 


এ জাতীয় আরো খবর