বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৬-১২ ০৩:১৩:৩৩
নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনে উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। উল্লেখ্য, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সিলেট-৩ আসনটি শূন্য হয়েছে। আগামী ১৪ জুলাই এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরো খবর