বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে দিনমজুর যাত্রীবেশে বহনকালে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-১৪ ২১:০৮:২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীর গোড়াগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড়ে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের উপর একটি যাত্রীবাহী বাসে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দলের অভিযনে ৬ কেজি গাঁজাসহ দিনমজুর বেশের ৩ যাত্রী গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার(১৪ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হল-- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা উপজেলার সাতরশিয়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে রিপন আলী(৩০),একই গ্রামের মঈন উদ্দীনের ছেলে রুবেল আলী(৩২) ও  রবিউল আলমের ছেলে মো.জাকির(৪২)।
বৃহস্পতিবার(১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দিনমজুর পেশার আড়ালে মাদক ব্যবসায় জড়িত। তারা নিয়মিত কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জ এনে বিক্রি করে। তাদের সম্পর্কে গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানার পর র‌্যাব ছায়া তদন্ত  করে ও নজরদারি বৃদ্ধি করে কুমিল্লা হতে শিবগঞ্জগামী একটি বাসে তল্লাশী করে ওই তিনজনকে ছয়কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।  
 

 


এ জাতীয় আরো খবর